মালদা

হাতের মেহেন্দির রং ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল নববধূ

বিয়ের নয় দিনের মাথায় বছরের শেষ দিনে নববধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, কালিয়াচক থানার আকন্দবেরিয়া এলাকায় মৃতার মাসীর বাড়িতে। অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে স্বামী পলাতক। তদন্তে কালিয়াচক থানার পুলিশ।  
      জানা যায়,মৃত বধূর নাম ললিতা সরকার(১৮)। বাবার বাড়ি  থানার বাঙ্গীটোলা এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম, গুড্ডু মন্ডল। তার বাড়ি ভূতনী থানার বালুটোলা এলাকায়। অভিযোগ,পেশায় শ্রমিক গুড্ডু গত নয় দিন আগে বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে ললিতার সাথে। এরপর গত কয়েক দিন ধরে বাড়িতে শুরু হয় অশান্তি। শনিবার রাতে অসুস্থ অবস্থায় ললিতাকে তার মাসীর বাড়িতে রেখে পালিয়ে যায় গুড্ডু বলে অভিযোগ। এরপর আশঙ্কাজনক অবস্থায় ললিতাকে মালদা মেডিকেল  কলেজ হাসপাতালে ভর্তি করে আত্মীয়রা। কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর রবিবার সকালে মৃত্যু হয় ললিতার। হাতের মেহেন্দির রং ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পরে নববধূ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে  কালিয়াচক থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/rgxJTqzZDyQ